কুমিল্লার নতুন জেলা প্রশাসক হলেন আমিরুল কায়সার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৪ পি এম
|
কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে মো. আমিরুল কায়সার। এর আগে তিনি পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবের দায়িত্ব পালন করছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। তিনি বিদায়ী জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই দিনে ঢাকা, কুমিল্লা, সিলেট, বগুড়া ও গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসিদেও (জেলা প্রশাসক) দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বদলি করা হয়েছিলো। এর ২০ দিনের মাথায় ২৫ জেলায় নতুন ডিসি দিলো সরকার। জেলাগুলো হল- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ। |
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত